একসাথে-একডাকে তোমার পাশে SFI - Krishnagar Govt. College
যোগদান ও অংশগ্রহণ কর্মসূচি: লাল সেলাম! কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয় বামপন্থী শিক্ষার্থী সংগঠনের পক্ষ থেকে তোমাদেরকে আগামী দিনের শুভেচ্ছা। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একরাশ আশা বুকে বেঁধেও যেখানে শিক্ষার্থীরা কারচুপি, তোলাবাজি আর অবদমনের চাপে দিশেহারা, এমত পরিস্থিতিতে সকল ছাত্রছাত্রীর প্রয়োজন সঠিক পথ নির্দেশনার; নিজ পথের সন্ধান ও শুভাকাঙ্খীদের সেই পথের সাথে পরিচিতি সাধন। 'আসল অস্ত্র সমন্বয়' SFI - Krishnagar Govt. College সে বিষয়েই সদা তৎপর। কলেজের নূতন ও ইতিমধ্যে পাঠরত যে সকল ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে আবেদন বৃহৎ সমন্বয় স্বার্থে, অপনিয়তির অদৃশ্য ক্ষুদ্র ব্যক্তিস্বার্থকে দুরমুস করে এগিয়ে আসতে দলে দলে। e-Mail: sfikgc@gmail.com তুমি মেল করে আমাদের জানাও তোমার সুবিধা-অসুবিধা, আমরা পৌঁছে যাবো তোমার সাথে একসাথে-একডাকে। ফেসবুক পেজ: আমাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে SFI - Krishnagar Govt. College ফেসবুক পেজটি অবশ্যই ফলো করো। Link: https://www.facebook.com/kgcsfi/ অথবা ফেসবুকে সার্চ করো 'kgcsfi' ইনকিলাব্ জিন্দাবাদ!